12:49 am, Tuesday, 9 June 2026

পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

ক্রীড়া ডেস্ক : স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে গতকাল বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে হেরেছিল বাংলাদেশ।

১-১ সমতা নিয়ে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃষ্টির কারইে দৈর্ঘ্য ৪২ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৪২ ওভারে ৯ উইকেটে ২২০ রান করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান মোহাম্মদ তৈয়ব আরিফ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।

জবাবে আশিকুর রহমান, আহরার আমিন ও পারভেজ রহমানের হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতে ২২১ রান করে ম্যাচ জিতে বাংলাদেশ।

ওপেনার আশিকুর সর্বোচ্চ ৭২ রান করেন। তার ৭৪ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিলো। আহরার ৫২ ও পারভেজ অপরাজিত ৫৭ রান করেন। বল হাতে ২ উইকেট ও ব্যাটিংয়ে অপরাজিত ৫৭ রানের ইনিংসে ম্যাচসেরা হন বাংলাদেশের পারভেজ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

Update Time : 06:57:43 am, Wednesday, 16 November 2022