4:59 pm, Saturday, 19 September 2026

মিলছে না সমাধান, আসছে না ‘পাঠান’

অনলাইন ডেস্ক: একসময় যারা কাফনের কাপড় পরে ভারতীয় সিনেমা আমদানির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন রাজপথে, সময়ের পরিক্রমায় আজ তাদের অনেকেই ভিনদেশি সিনেমা দেশের প্রেক্ষাগৃহে আমদানির পক্ষে রায় দিয়েছেন।২০১৫ সালের ২১ জানুয়ারি কাফনের কাপড় পরে চলচ্চিত্র ঐক্যজোটের ব্যানারে ঢাকাই সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা মানববন্ধনে রাস্তায় নেমেছিলেন। সেসময় উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবিতে উত্তাল ছিল চলচ্চিত্রাঙ্গনসহ রাজপথ। ভিনদেশি সিনেমার পোস্টারও পুড়িয়েছিলেন তারা।

তারপরও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ভিনদেশি সিনেমা। তবে সেসব সিনেমাগুলো মুখ থুবড়ে পড়ে। পরবর্তীতে সিনেমা মুক্তি বন্ধ হয়। তারপর কেটে গেছে দীর্ঘ সময়। এবার বলিউডের সিনেমা দেশের চলচ্চিত্রের সঙ্গে একই দিনে মুক্তির কথা ভাবছেন চলচ্চিত্রের ১৯ সংগঠন। তাদের এই সিদ্ধান্তের পক্ষে সম্মতিও দিয়েছেন সেদিন কাফনের কাপড় পরে রাস্তায় নামা অনেকেই। তবে জুড়ে দিয়েছেন কিছু শর্ত। 

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ঘিরে ফের আলোচনায় ভিনদেশি সিনেমা। বাংলাদেশে ভারতীয় হিন্দি সিনেমা ‘পাঠান’ মুক্তি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সবশেষ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তির তারিখ বলা হলেও সে দিন মুক্তি পাচ্ছে না বলে জানা গেছে। 

শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’-এর বিনিময়ে শাহরুখ খানের ‘পাঠান’ আনার আবেদন করে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। সাফটা চুক্তির আওতায় এ আবেদন করা হয়েছে। 

এ চুক্তির আওতায় সিনেমা আমদানি-রপ্তানির জন্য করা কমিটির সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, এ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনারা জানেন, সাফটা চুক্তির দুটি সাংঘর্ষিক ধারা নিয়ে এখনো কোনো সমাধান আসেনি। যদিও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ স্যার এ ব্যাপারে পজিটিভ সমাধান খোঁজার জন্য আমাদের বলেছেন। 

তিনি আরও বলেন, আমিসহ মন্ত্রণালয়ের যারা এ ব্যাপারে কাজ করছে তারা কেউ এখনো এর সমাধান বের করতে পারিনি। আর এর সমাধান না হলে কীভাবে সিনেমাটি মুক্তি দিবে। 

তাহলে কি ৩ মার্চ (শুক্রবার) মুক্তির সম্ভাবনা রয়েছে? এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন, এটা তো পরিবেশক বলতে পারবেন। তাছাড়া আমাদের কাছ থেকে অনুমতি পাওয়ার পর তো তাকে সেন্সর করাতে হবে। এরপর না হয় মুক্তি। সব প্রক্রিয়া আগে শেষ হোক। 

গেল রোববার (১৯ ফেব্রুয়ারি) চলচ্চিত্রের ১৯ সংগঠন হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে তাদের অনাপত্তির কথা লিখিতভাবে জানিয়েছে। একইসঙ্গে তারা দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে ১৮টি হিন্দি সিনেমা আমদানির প্রস্তাব দেন। সে বৈঠকেও ‘পাঠান’-এর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। 

চলচ্চিত্র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘সমমনা চলচ্চিত্র সাংবাদিক’র ব্যানারে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিএফডিসিতে অনুষ্ঠিত শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র সাংবাদিকদের মিলনমেলায় উপস্থিত হয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘পাঠান’ সিনেমা নিয়ে ভুল তথ্য পরিবেশন হচ্ছে। আমরা সিনেমাটি মুক্তি চেয়ে মত দিয়েছি বিষয়টি তেমন নয়, আমরা কিছু শর্ত দিয়েছি, সে অনুযায়ী যদি সিনেমাটি মুক্তি পায় সেক্ষত্রে আপত্তি নেই। তবে পক্ষে মত দিয়েছি সেটা বলা ঠিক হবে না। 

প্রধানমন্ত্রী দেশে উর্দু-হিন্দি সিনেমা আসতে দেবেন না বলে আশা ব্যক্ত করেছেন চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তার ভাষায়, আমরাই একমাত্র জাতি, যারা ভাষার জন্য গুলি খেয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এই নজির নেই। এ জন্য মাথা উঁচু করে কথা বলি আমরা। আমার দেশে কেন উর্দু-হিন্দি সিনেমা চলবে? 

চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, সবাই শুধু প্রেক্ষাগৃহ মালিকদের কথা চিন্তা করছে। অভিনয়শিল্পী-পরিচালক-কলাকুশলীরা আসলে কতটা লাভবান হবেন—সেটা নিয়ে খুব বেশি কেউ ভাবছেন না। বছরে ১০টি সিনেমা চলা মানে প্রতি মাসেই একটা ভারতীয় সিনেমা। এর মানে ১০০ কোটি রুপি বাজেটের সিনেমার সঙ্গে আমাদের লড়তে হবে। এখন সেই লড়াইয়ে আমরা কতটা সিনেমা বানানোর জন্য উৎসাহ পাব? 

যোগ করে তিনি বলেন, যদিও আমি মনে করি, মেধা থাকলে এই লড়াই করাও সম্ভব। কিন্তু আমদানি করা পণ্য নিয়ে কত দিন সার্ভাইভ করা যায় জানি না। আমরা বিদেশ থেকে অনেক কিছুই আমদানি করছি, দিনকে দিন তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। সেটা কি খুব ভালো ফল বয়ে এনেছে? একটা সময় তো অশালীন সিনেমাও খুব ব্যবসা করেছিল। তাতে কি আমাদের প্রেক্ষাগৃহ বেড়েছিল? দিনকে দিন প্রেক্ষাগৃহ কমেছেই। 

আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না শাহরুখ খানের ‘পাঠান’। এখনো তথ্য মন্ত্রণালয় থেকে সিনেমাটির মুক্তির অনুমতি মেলেনি। অনুমতি পেলেও বহুল বিতর্কিত সিনেমাটি সেন্সরের গ্যাড়াকল পার হতে পারবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। আদৌ দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে থেকে গেল ধোঁয়াশা।

Tag :
About Author Information

Sirajul Islam

গ্যাস সংকটে স্বস্তি, জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট

মিলছে না সমাধান, আসছে না ‘পাঠান’

Update Time : 05:18:10 pm, Friday, 24 February 2023