ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর দুজন কর্মকর্তাকে দেশটির পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে গুলি করে হত্যা করা হয়েছে। আলজাজিরা জানিয়েছে, রাস্তার পাশের একটি রেস্তোরাঁর বাইরে ওই দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে একজন বন্দুকধারী। পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার জ্যেষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা মুর্তজা ভাট্টি বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার ওই দুই কর্মকর্তা তাদের গাড়ি পার্কিং করার সময় হামলার ঘটনা ঘটে।আলজাজিরা জানিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর দুজন কর্মকর্তাকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানি তালেবান এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারের জন্য পরিচিত ছিলেন ওই দুই কর্মকর্তা। পাকিস্তানে বন্দুক এবং বোমা হামলাসহ জটিল মামলাগুলো তদন্ত ও সমাধানে ওই কর্মকর্তারা নিজেদের দক্ষতার জন্যও পরিচিত ছিলেন। সরকারি কর্মকর্তারা বলেছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন ইউনিটের পরিচালক ছিলেন। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ওই সংগঠনটি কিস্তানি তালেবান নামেও পরিচিত।
সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে একতরফাভাবে যুদ্ধবিরতি শেষ করার পর সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। তবে ওই দুই কর্মকর্তাকে হত্যার ঘটনায় গোষ্ঠীটি মুখ খোলেনি।
2:43 pm, Friday, 30 October 2026
News Title :
পাকিস্তানে দুই গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:11:13 pm, Wednesday, 4 January 2023
- 427 Time View
Tag :
Popular Post





























