6:51 am, Wednesday, 18 November 2026

পায়ের লিগামেন্ট ছিঁড়ল পূজার

বিনোদন ডেস্ক : ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির শুটিং করতে গিয়ে বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে কবে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তা জানাননি ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করছেন পূজা।

এ সিনেমার শুটিং সেটে আঘাত পান তিনি। এ জন্য ২ সপ্তাহ অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, অভিনেত্রী পূজার বাঁ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ। ব্যান্ডেজ করা পা উঠিয়ে রেখেছেন বালিশের ওপরে। আরেকটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পূজা। তাতে দেখা যায়, বাঁ পায়ে ব্যান্ডেজ নিয়েই মেকআপ নিচ্ছেন পূজা।

সম্প্রতি ৩২ বছর বয়সী অভিনেত্রী পূজা হেগড়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটে জন্মদিন উদযাপন করেন। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, ভেঙ্কটেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পায়ের লিগামেন্ট ছিঁড়ল পূজার

Update Time : 07:37:34 am, Saturday, 22 October 2022