12:44 am, Friday, 22 May 2026

ভারতে একদিনে ৫ হাজারের বেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৪ জন। গতকাল সংখ্যাটা ছিল ৬ হাজারের সামান্য বেশি। সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। ভারতে সক্রিয় রোগী বর্তমানে ৪৮ হাজার ৮৫০ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। ভারতে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ১৩৯।

এদিকে, মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ২৯৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ভারতে একদিনে ৫ হাজারের বেশি করোনায় আক্রান্ত

Update Time : 10:22:23 am, Saturday, 10 September 2022