8:46 am, Wednesday, 22 April 2026

পিএসসির প্রশ্নফাঁস করলে ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট :: প্রশ্নফাঁসে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়া আইন অনুযায়ী প্রশ্নফাঁসে জড়িতরা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সর্বনিম্ন ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

পিএসসির প্রশ্নফাঁস করলে ১০ বছরের কারাদণ্ড

Update Time : 08:03:12 am, Tuesday, 19 October 2021