2:03 am, Saturday, 7 November 2026

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে বাসসের আলোচনা সভা আজ

ডেস্ক রিপোর্ট :: ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রামে এক আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে।

আজ ১৪ মে শনিবার বিকেল চারটায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মো. আশরাফ উদ্দিন ও চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুন রহমান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করবেন। বাসস-এর বিশেষ সংবাদদাতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ বিষয়ক কর্মসূচির ফোকাল পয়েন্ট কর্মকর্তা মাহফুজা জেসমিন আলোচনা সভায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বাসস চট্টগ্রাম অফিসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে বাসসের আলোচনা সভা আজ

Update Time : 05:43:33 am, Saturday, 14 May 2022