6:56 am, Saturday, 15 August 2026

প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে বিএনপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট :: জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকালে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে হাজির হন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর-দক্ষিণ কমিটির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও আমিনুল ইসলাম।

সমাবেশ থেকে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা না হলে এই আন্দোলন সামনের দিকে আরও বেগবান হবে। তখন সরকার পালানোর পথও খুঁজে পাবে না।

সমাবেশে ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক বলেন, আমার প্রিয় নবীকে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।

এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে প্রেসক্লাবের সামনে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত লক্ষ্য করা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে বিএনপির বিক্ষোভ

Update Time : 07:37:53 am, Friday, 10 June 2022