ডেস্ক রিপোর্ট : সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসের ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক আজম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকৃত উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদসহ একাধিক কবি, শিল্পী ও বিশিষ্টজন উপস্থিত রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 

























