4:51 pm, Wednesday, 18 November 2026

মাঝ আকাশে উড়োজাহাজের ভেতর সাপ, যাত্রীরা আতঙ্কে

ডেস্ক রিপোর্ট::হলিউডের বিখ্যাত সিনেমা ‘এ স্নেক অন দ্য প্লেন’ অনেকেই দেখেছিলেন। কিন্তু তেমন কিছুর সত্যিই তাদের কোনো দিন মুখোমুখি হতে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি যাত্রীরা। এয়ার এশিয়ায় যাত্রাকালে উড়োজাহাজে সেই সিনেমার দৃশ্যের মতোই বাস্তবে দেখা দিলো সাপ। গত ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফুকেট যাচ্ছিল এয়ার এশিয়ার একটি ফ্লাইট। মাঝ আকাশে হঠাৎ উড়োজাহাজের মধ্যে দেখা মেলে একটি সাপের। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। উড়োজাহাজে সাপ জানতে পেরে এক বিমানকর্মী প্রথমে একটি বোতল নিয়ে এসে সাপটিকে তার ভেতর বন্দি করার চেষ্টা করেন। কিন্তু সরু সাপটি সে ফাঁদে পা দেয়নি। পরে একটি বিশাল ব্যাগ এনে সাপটিকে ওই ব্যাগের খোলা মুখের কাছে আনেন বিমানকর্মী। তারপর সাপটি সেই ব্যাগের মধ্যে পড়ে যেতেই ব্যাগের মুখ চেপে ধরেন তিনি। উড়োজাহাজের ভেতর সাপ আরও আছে কি না, এই চিন্তায় আতঙ্কে ছিল যাত্রীরা। তবে পরে তাদের আর কোনো সাপের মুখে পড়তে হয়নি। এদিকে উড়োজাহাজে সাপ দেখার ঘটনা নতুন নয়। এর আগেও অনেক ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। গত ২০২২ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ পরিষেবা সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ভেতর জীবন্ত সাপ পাওয়া গেছিল। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

মাঝ আকাশে উড়োজাহাজের ভেতর সাপ, যাত্রীরা আতঙ্কে

Update Time : 07:45:29 am, Saturday, 20 January 2024