8:06 pm, Friday, 22 May 2026

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

ডেস্ক রিপোর্ট : আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজ ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। এ উপলক্ষে বিশেষ ডুডল করেছে গুগল। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।
বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে আসছে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে গুগলের হোমপেজে এই বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। ডুডলের অ্যানিমেশনে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকার পটভূমিতে রয়েছে নীল-সাদা আকাশ। ডুডলে কার্সর রাখলে দেখায়, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্টস ডে ২০২২ ’।

ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সার্চ পেজে ইউজারদের নিয়ে যাচ্ছে গুগল।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

Update Time : 05:36:58 am, Saturday, 26 March 2022