4:28 am, Sunday, 7 June 2026

বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় : প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক: বাবা-মা কাউকে যেন কোনোভাবে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এ কথা বলেন।

তিনি বলেন, সন্তানদের শুধু বাবা-মার ভরণপোষণ দিলেই হবে না, তাদের সব বিষয়ে খোঁজখবর রাখতে হবে। শুধু বাবা-মার সেবা করলেই হবে না, সন্তান যদি চাকরি করে, তা হলে সন্তানের বেতন থেকে বৃদ্ধ বয়সে তাদের কিছু অংশ দিতে হবে। প্রধান বিচারপতি বলেন, সন্তানরা তাদের বাবা-মার ভরণপোষণ দেওয়ার পাশাপাশি দাদা-দাদি নানা-নানির প্রতি দায়িত্বপালন করবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় : প্রধান বিচারপতি

Update Time : 08:12:19 am, Monday, 20 December 2021