1:15 pm, Friday, 4 September 2026

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা মোশাররফ করিম

বিনোদন ডেস্ক :: রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হলো বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডের ১৪তম আসর। দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের তারকা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের উপস্থিতিতে জমে ওঠে এবারের আয়োজন।

এবারের আসরে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তার হাতে এ সম্মাননা তুলে দেন শামীম জামান ও দ্য ডেইলি সানের সাংবাদিক মো. জাহিদুল ইসলাম ।

‘বনলতা এক্সপ্রেস’-এ মোশাররফ করিমের অভিনয়ে চরিত্রের আবেগ, অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে। তার সংযত অভিনয়, সংলাপ উপস্থাপনের স্বতন্ত্র ভঙ্গি এবং চরিত্রের সঙ্গে গভীরভাবে মিশে যাওয়ার ক্ষমতা দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোশাররফ করিম বলেন, একজন শিল্পীর জন্য দর্শকের ভালোবাসার চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। পুরস্কার সেই ভালোবাসা ও স্বীকৃতিরই একটি সুন্দর প্রকাশ।

এই সম্মান আমাকে আনন্দিত করেছে, একই সঙ্গে নতুন করে ভালো কাজ করার অনুপ্রেরণাও দিয়েছে। ‘বনলতা এক্সপ্রেস’-এর পরিচালক, সহশিল্পী এবং পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ। একটি ভালো কাজ কখনোই একজনের একার প্রচেষ্টায় তৈরি হয় না। তাই এই সম্মান আমি তাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ভবিষ্যতেও যেন আরও ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারি, সেই চেষ্টা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আখম হাসান, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, নাট্য পরিচালক নাজনীন হাসান খান, অভিনেতা ফরিদ হোসাইন, পরিচালক মো. ফাহাদ এবং নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মমিন সরকার সহ বিনোদন অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ।

দীর্ঘ অভিনয়জীবনে নাটক, চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের অনন্য অবস্থান তৈরি করেছেন মোশাররফ করিম। তার ঝুলিতে রয়েছে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। এবার বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা তার দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয়জীবনে যোগ করল আরও একটি উল্লেখযোগ্য অর্জন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রবীনআইনজীবী, বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব দূর্নীতি দমন কমিশন দুদকের পিপি নিযুক্তঃ বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা মোশাররফ করিম

Update Time : 07:59:22 am, Wednesday, 2 September 2026