9:51 am, Thursday, 30 July 2026

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতে হামলা করেছে পুলিশ: ফখরুল

ডেস্ক রিপোর্ট :: চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানে মাজারে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

এর আগে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

মির্জা ফখরুল বলেন, সদ্য গঠিত বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নেতাদের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করতে অতর্কিত টিয়ারশেল নিক্ষেপ করে, গুলি চালায় এবং লাঠিচার্জ করে। এতে আমানুল্লাহ আমান, আমিনুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ সময় বাধা উপেক্ষা করে নির্ধারিত কর্মসূচি পালন করায় বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘শত বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি সফল করায় তাদের ধন্যবাদ জানাই। আমরা মনে করি একটি ফ্যাসিস্ট সরকার এভাবে নির্যাতন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করছে।

বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ’ বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এভাবে পুলিশ দিয়ে নির্যাতন করছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন সম্ভব। আর এই আন্দোলনে নেতৃত্ব দেবে ঢাকা মহানগর বিএনপি।’

ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯ পিস ইয়াবা ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতে হামলা করেছে পুলিশ: ফখরুল

Update Time : 09:44:43 am, Tuesday, 17 August 2021