2:41 pm, Friday, 4 September 2026

বিদ্যুৎ নিয়ে বিএনপির বিক্ষোভ বছরের সেরা কৌতুক : কাদের

ডেস্ক রিপোর্ট :: বিদ্যুৎ নিয়ে বিএনপির বিক্ষোভ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (২৭ জুলাই) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি নেতারা বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক গতিধারা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার দেখছে না। তারা দেখে শুধু শেখ হাসিনা সরকারের তথাকথিত ব্যর্থতা। আর স্বপ্ন দেখে ক্ষমতার মসনদ। তাদের রাজনীতি এখন উটপাখির নীতিতে চলছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিশ্ব-সংকটে বালুতে মাথা গুঁজে আছে আর চিরাচরিত সরকারবিরোধী বিষোদগার অব্যাহত রেখেছে। তাদের রাজনীতিতে নতুনত্ব নেই, জনমানুষের কল্যাণে নেই কোনো ভাবনা।

বিশ্ববাজারে তেল, গ্যাস, ভোজ্যতেল, সারের দাম এখএনা অস্থির জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার জনকল্যাণে ভর্তুকি দিয়ে সাপ্লাই চেইন ঠিক রাখার অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি বিক্ষোভ-মিছিলের কর্মসূচি দিয়েছে। ভালো কথা, তারা বিক্ষোভ করুক, মিছিল করুক- এটা বিএনপির গণতান্ত্রিক অধিকার।

এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, বিক্ষোভের নামে জনশান্তি বিঘ্ন ঘটানোর অপপ্রয়াস চালালে জনস্বার্থে সরকার তা কঠোর হস্তে দমন করবে।

বিএনপি নেতাদের নির্বাচনী গণতন্ত্রের কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান- নির্বাচিত হয়ে সংসদে না যাওয়া কোন নির্বাচনী গণতন্ত্র?

তিনি বলেন, যাদের নিজেদের সর্বাঙ্গে পঙ্কিলতা, তাদের গণতন্ত্রের সবক দেওয়া হাস্যকর এবং অর্থহীন। আগে আয়নায় নিজেদের চেহারা দেখে নিন, নিজ দলে গণতন্ত্র চর্চা করুন। গণতন্ত্রের মুখোশের আড়ালে বিএনপির রাজনীতি হচ্ছে বর্ণচোরা ফ্যাসিবাদ আর লুটপাটতন্ত্রের সমন্বিত কদর্য রূপ।

এর আগে সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের শান্তি ও উন্নয়ন উপদেষ্টা রেবেকা আদ্দা-দনতো উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রবীনআইনজীবী, বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব দূর্নীতি দমন কমিশন দুদকের পিপি নিযুক্তঃ বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

বিদ্যুৎ নিয়ে বিএনপির বিক্ষোভ বছরের সেরা কৌতুক : কাদের

Update Time : 11:20:22 am, Wednesday, 27 July 2022