10:31 pm, Tuesday, 21 April 2026

বিমানে রুশ হকি দলের ‘অরাজকতা’, একই রঙের পোশাকে চেক দলেরও ‘শাস্তি’

আন্তর্জাতিক ডেস্ক : যাত্রীরা জানিয়েছেন, রুশ জুনিয়র হকি দলের সদস্যরা বিমানে ধূমপান করছিলেন এবং মাস্ক পরতে অস্বীকৃতি জানাচ্ছিলেন৷ অন্যদিকে চেক প্রজাতন্ত্র দলের ম্যানেজার বলছেন, সোয়েটারের রঙ মেলায় তাদেরকেও রুশ দলের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে।

নববর্ষে ক্যানাডার ক্যালগারি থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টগামী এয়ার ক্যানাডার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে৷

ক্যালগারি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে এয়ার ক্যানাডার একটি ফ্লাইটে গোলযোগের খবর পেয়ে এয়ারপোর্ট পুলিশ সেখানে উপস্থিত হয়৷ এরপর সকল যাত্রীকে বিমান থেকে নামানো হয়, কিন্তু পরবর্তীতে রুশ ও চেক দলের সদস্যদের আর বিমানে উঠতে দেয়া হয়নি৷

ক্যালগারি হেরাল্ড পত্রিকা জানিয়েছে, বিলম্বিত এই ফ্লাইটে ফিনল্যান্ডের দলকে উঠতে দেয়া হয়েছে৷

‘রাশিয়ানদের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে’

চেক দলের ম্যানেজার ওটাকার কের্নি জানিয়েছেন, দুই দলেরই ধূসর রঙের সোয়েটার পরনে থাকায় রুশ দলের সঙ্গে চেক দলের সদস্যদের গুলিয়ে ফেলা হয়েছে৷ চেক গণমাধ্যমকে তিনি বলেন, ‘‘রাশিয়ানদের সঙ্গে তারা আমাদের একই কাতারে ফেলে দিয়েছে এবং আমাদের জানিয়েছে যে রুশ এবং চেক দলের কোনো সদস্যই বিমানে চড়তে পারবেন না৷”

কের্নি জানান, এই ঘটনায় এয়ার ক্যানাডা কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং নিজেদের খরচে চেক দলের জন্য হোটেল ও পরের দিন একই ফ্লাইটে ফ্রাঙ্কফুর্ট যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে৷

রুশ খেলোয়াড়দের সঙ্গে চেক দলকে একই ফ্লাইটে পাঠানো হবে না, এমন নিশ্চয়তাও এয়ার ক্যানাডা দিয়েছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার৷

কী ঘটেছিল?

বিমানে থাকা এক যাত্রী সংবাদ মাধ্যম দ্য ক্যানাডিয়ান প্রেসকে জানিয়েছেন, তার পাশে বসা রুশ দলের এক সদস্য বিমানেই ভেপিং (বিশেষ যন্ত্র ব্যবহার করে ধূমপান) করছিলেন এবং মাস্ক পরতে চাচ্ছিলেন না৷ তিনি বলেন, ‘‘নিজের মোবাইল ফোনে উচ্চশব্দে রাশিয়ান রক মিউজিকও বাজাচ্ছিলেন তিনি৷”

আরেক যাত্রী এক টুইটে বলেছেন, ‘‘আমার পেছনে রুশ জুনিয়র হকি দলের সদস্যরা ছিল৷ তারা ধূমপানের চেষ্টা করছিল, মাস্ক পরছিল না, ফ্লাইট অ্যাটেনডেন্টদের কথাও শুনছিল না৷”

রেড ডিয়ার এবং এডমন্টন শহরে অনুষ্ঠিত হওয়া জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ করোনার সংক্রমণের কারণে বাতিল হওয়ার পর দলগুলো নিজেদের দেশে ফেরত যাচ্ছিলো৷

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বিমানে রুশ হকি দলের ‘অরাজকতা’, একই রঙের পোশাকে চেক দলেরও ‘শাস্তি’

Update Time : 06:39:06 am, Tuesday, 4 January 2022