10:03 pm, Saturday, 11 July 2026

বিশ্বে ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ শনিবার (১৮ জুন) মানসিক স্বাস্থ্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, লাখ লাখ শিশু ও যুবকসহ বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে রয়েছেন। তাদের বেশিরভাগই চিকিৎসার আওতার বাইরে।

‘বৈশ্বিক মানসিক স্বাস্থ্য-২০২২ : ট্রান্সফরমিং মেন্টাল হেলথ ফর অল’ প্রতিবেদন প্রকাশের সময় তিনি বলেন, আমরা মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে বসবাস করছি। মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য বা পর্যাপ্ত নয়। যে মানসিক স্বাস্থ্যের সংকটে থাকা মানুষরা শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বঞ্চনা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছেন।

তিনি বলেন, শুধু হতাশা ও উদ্বেগের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতি বছর আনুমানিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এমন কারণগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে তিনি বলেন, কোভিড-১৯ মহামারি মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়িয়েছে।

আন্তোনিও গুতেরেস বলেন, এটি ভালো দিক যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও ভঙ্গুরতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার দিকে পরিচালিত করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

বিশ্বে ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটে : জাতিসংঘ

Update Time : 09:12:19 am, Sunday, 19 June 2022