6:10 pm, Wednesday, 18 November 2026

তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া

বিনোদন ডেস্ক :: কাজের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন জয়া আহসান।

বিভিন্ন সময়ে নিজের ছবির পাশাপাশি নানারকম মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। সেসব ছবি বা মুহূর্ত নিয়ে সোশ্যালে প্রায়ই বুলিংয়ের শিকার হন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে কথা বলেন জয়া।

সেখানে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন।

যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।

সেই সাক্ষাৎকারে তিনি আরো জানিয়েছেন, মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না। শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এই সাক্ষাৎকারটি আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টিভিতে এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে বলে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া

Update Time : 07:47:18 am, Saturday, 18 October 2025