অদ্য ২৯ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক সকাল ০৮৩০ ঘটিকায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর হতে মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন দোবাগ ইউনিয়নের দোবাগ মোড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৮০০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। উক্ত জিরার সিজার মূল্য ২৭,০০,০০০/- (সাতাশ লক্ষ) টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ
অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক)
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)

এনামুল হক আলম সিনিয়র স্টাফ রিপোর্টার 


























