10:54 am, Sunday, 9 August 2026

প্রস্তুতি ম্যাচের ভুল হাতে থাকা ৩ দিনে শুধরে নিতে চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হারের পরও অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স।

তার বিশ্বাস, টেস্ট শুরুর আগে হাতে থাকা তিন দিনে ভুলগুলো শুধরে নিজেদের প্রস্তুত করে নিতে পারবে দল।
প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে নিজেদের হতাশ করার কথা স্বীকার করেছেন সিমন্স।

বিশেষ করে ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়ে সন্তুষ্ট নন তিনি।
সিমন্স বলেন, ‘এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার জন্য আমাদের হাতে এখনো ৩ দিন সময় আছে।

আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করব, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি।’
প্রস্তুতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপরই জোর দিচ্ছেন বাংলাদেশ কোচ।

তিনি বলেন, ‘আমরা নিজেদের নিয়ে কাজ করার জন্য আরও ৩ দিন সময় পাচ্ছি, এই ব্যাপারটা ভালো। এখানে প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আমরা কীভাবে আউট হয়েছি, আপনারা দেখেছেন, যা একদমই ভালো ছিল না।’

ইনিংস ব্যবধানে হারকে হতাশাজনক বললেও সেটি নিয়ে পড়ে থাকতে চান না সিমন্স। এখন তার পুরো মনোযোগ অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল টেস্টে।

সিমন্স যোগ করেন, ‘প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।’

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারলেও মূল সিরিজে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগী টাইগাররা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

প্রস্তুতি ম্যাচের ভুল হাতে থাকা ৩ দিনে শুধরে নিতে চায় বাংলাদেশ

Update Time : 08:34:46 am, Saturday, 8 August 2026