মৌ মাছি কন্ঠ নিউজ
মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের উদ্যোগে কারাতে প্রশিক্ষণার্থীদের বেল্ট বিতরণ অনুষ্ঠান শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তনজু খান। সঞ্চালনা করেন মাহিয়া আক্তার জেসি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার ইমন। এছাড়া উপস্থিত ছিলেন

মৌলভীবাজার জেলা কারাতে কোচ মো. ইমরানসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শেষে কারাতে প্রশিক্ষণার্থীদের দক্ষতার বিভিন্ন ধাপ অনুযায়ী বেল্ট প্রদান করা হয়।
বার্তা প্রেরক:
মো. ইমরান
প্রশিক্ষক, মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুল, মৌলভীবাজার।
মোবাইল: ০১৭১১-৪৭৬৫৭৬, ০১৯১১-৩৩৪২২৬।

এনামুল হক আলম বার্তা সম্পাদক 
























