6:34 pm, Saturday, 7 November 2026

বুসানে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘বলী’

ডেস্ক রিপোর্ট : ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কার পুরস্কার জিতল ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’ (দ্য রেসলার) সিনেমাটি। নিউ কারেন্টস বিভাগে প্রথম হয়েছে সিনেমাটি।

শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় বুসান সিনেমা সেন্টারের বিআইএফএফ আউটডোর থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে সিনেমাটি পাচ্ছে প্রায় ৩৪ লাখ টাকা।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে নির্মিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম। সিনেমাটি প্রযোজনা করেছেন পিপলু আর খান। সহ-প্রযোজনায় সাইফুল আজিম।

নিউ কারেন্টস বিভাগে বিচারকদের প্রধান দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র সমালোচক জুং সাং-ইল। তার নেতৃত্বে বিচারক প্যানেলে কাজ করেছেন দক্ষিণ কোরিয়ান পরিচালক হান জুন-হি (ডি.পি, ডি.পি. টু) ফরাসি সাংবাদিক ও কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস’ উইকের আর্টিস্টিক পরিচালক আভা কায়েন, ইন্দোনেশিয়ান পরিচালক এডউইন এবং আমেরিকান প্রযোজক ক্রিস্টিনা ও (ওকজা, মিনারি)।

এশিয়ার প্রতিশ্রুতিশীল ও উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টসে বাংলাদেশ থেকে ‘বলী’ ছাড়াও নির্বাচিত হয় বিপ্লব সরকারের ‘আগন্তুক’।

বুসানে এবার দুটি প্রতিযোগিতা বিভাগে তিনটি চলচ্চিত্র এবং এশিয়ান প্রজেক্ট মার্কেটে একটি প্রকল্পসহ বাংলাদেশের সরব উপস্থিতি দেখা গেছে। এশিয়ার গুরুত্বপূর্ণ উৎসবটিতে এবারই প্রথম বাংলাদেশের তিনটি সিনেমা প্রতিযোগিতায় স্থান পেয়েছে। বুসানে বাংলা ভাষার তিনটি সিনেমায় প্রশংসিত হয়েছে।

ভাষা অচেনা হলেও বিষয়বস্তু, নির্মাণশৈলী ও অভিনয়ের সম্মিলনে বিভিন্ন ভাষাভাষির দর্শকদের মন জয় করেছে জিসোক বিভাগে নির্বাচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত ‘আগন্তুক’ ও ‘বলী’।

বিআইএফএফ আউটডোর থিয়েটারে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে লালগালিচা অনুষ্ঠান। এরপর থাকছে পুরস্কার বিতরণ। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন দক্ষিণ কোরিয়ান অভিনয়শিল্পী গো মিন-সি ও হং কায়ুং। সবশেষে রাত ৮টায় দেখা যাবে উৎসবের সমাপনী সিনেমা চীনের নিং হাও পরিচালিত ‘দ্য মুভি এম্পারার’।

গত ৪ অক্টোবর শুরু হয় ১০ দিনের বুসান চলচ্চিত্র উৎসব। এবারের অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে ৬৯টি দেশের ২০৯টি চলচ্চিত্র।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

বুসানে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘বলী’

Update Time : 07:53:43 am, Sunday, 15 October 2023