12:46 pm, Friday, 4 September 2026

বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে

ডেস্ক রিপোর্ট :: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় থাকায় আজ বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রহমান বাসসকে জানিয়েছেন, আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। পরবর্তী তিন দিনেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সন্দ্বীপ, রাঙ্গামাটি ও কুতুবদিয়ায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কুমিল্লায় সামান্য বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকাসহ সারাদেশে আর কোনো বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অফিস জানায়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং মাদারীপুর, তেঁতুলিয়ায়, রাঙ্গামাটি, ফেনী, কুতুবদিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনি¤œ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিটে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রবীনআইনজীবী, বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব দূর্নীতি দমন কমিশন দুদকের পিপি নিযুক্তঃ বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে

Update Time : 09:40:33 am, Friday, 26 August 2022