2:40 am, Friday, 22 May 2026

বড়লেখায় মাতৃভাষা দিবসে ওয়াল্টনের পণ্যপ্রদর্শণী ও শিশুকিশোর প্রতিযোগিতা

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার ওয়াল্টন প্লাজা বড়লেখা শাখার উদ্যোগে উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ে অমর একুশে পণ্যপ্রদর্শণী ও শিশু কিশোর প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ওয়াল্টন প্লাজা বড়লেখা শাখার ব্যবস্থাপক তারেক রহমানের পরিচালনায় পণ্যপ্রদর্শণীতে লেপটপ, মোবাইল, ট্যাব ও ই-বাইকসহ নিত্যপ্রয়োজনীয় নানা ডিজিটাল পণ্যসামগ্রী প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পৃক্ত রচনা লিখন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন প্লাজা বড়লেখা শাখার ব্যবস্থাপক তারেক রহমান, সাংবাদিক মস্তফা উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে ওয়ালটন প্লাজা বড়লেখা শাখার ব্যবস্থাপক তারেক রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখছে কম্পিউটার সংশ্লিষ্ট আধুনিক ও ডিজিটাল প্রযুক্তি সমূহ। তাই শিক্ষার্থীদের এসকল ডিজিটাল পণ্য সামগ্রীর সাথে পরিচিত ও এর ব্যবহার বিষয়ে ধারনা প্রদান এবং ওয়ালটনের ডিজিটাল পণ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে ও বিশেষ সুবিধায় গ্রাহকের কাছে পৌছে দিতেই আমাদের এই আয়োজন। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য রয়েছে ১২ মাসের কিস্তিতে ও নগদ মূল্যের ডিজিটাল পণ্যক্রয়ের বিশেষ সুবিধা। এছাড়াও ওয়াল্টনের বিভিন্ন পণ্য ৪৩ দেশে রপ্তানি হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বড়লেখায় মাতৃভাষা দিবসে ওয়াল্টনের পণ্যপ্রদর্শণী ও শিশুকিশোর প্রতিযোগিতা

Update Time : 03:34:20 pm, Wednesday, 21 February 2024