6:11 am, Monday, 16 November 2026

ভারতে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট::ভারতে অবতরণের সময় মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মূলত অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এতে ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে নির্দিষ্ট জায়গায় থামতে পারেনি বিমানটি। পিছলে গিয়ে রানওয়ের বাইরে ছিটকে পড়ে। সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বিমানটিতে পাইলটসহ মোট ১৩ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পর্বতে ঘেরা বিমানবন্দরটিতে বিমান অবতরণ করানো এমনিতেই কষ্টসাধ্য বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই বিমানবন্দরেই সকালে অবতরণ করার সময় চাকা পিছলে দুর্ঘটনার মুখে পড়ে মিয়ানমার সেনার বিমানটি। প্রসঙ্গত, মায়ানমারে সম্প্রতি বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে সেখানকার সেনাবাহিনীর সদস্যরা দলে দলে ভারতে পালিয়ে আসছে। মণিপুর, মিজোরামসহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আশ্রয় নিচ্ছে। এই সংখ্যাটি এখন প্রায় ২৭৬। এর মধ্যে ১৮৪ জন সদস্যকে সোমবারই মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে। বাকি ৯২ জন সদস্যকে নিতে এসেছিল বিমানটি।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারতে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত

Update Time : 08:52:24 am, Tuesday, 23 January 2024