12:15 pm, Sunday, 26 July 2026

ভালো শুরুর পর তামিমের বিদায়

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি ভালো খেলতে থাকা তানজিদ তামিম।

টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ধীরগতির শুরু করেন এই দুই ব্যাটার। প্রথম ৫ ওভার সাবধানে পার করেন তারা।

এরপর রান তোলার গতি বাড়ান তামিম-লিটন। অস্ট্রেলিয়ার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। এইদিন আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন ও তামিম। পাওয়ার প্লের ১০ ওভারে ৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

তবে এরপরেই নিজের উইকেট বিলিয়ে আসেন তানজিদ তামিম। দলীয় ৭৬ রানে ৩৪ বলে ৩৬ রান করে শন অ্যাবোর্টের বলে আউট হন তানজিদ তামিম। ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

ভালো শুরুর পর তামিমের বিদায়

Update Time : 06:20:20 am, Saturday, 11 November 2023