7:03 am, Tuesday, 14 July 2026

ভোরে সেমির লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক : মেয়েদের কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনালের ম্যাচে মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। সেমিফাইনালে গ্রুপ ‘এ’র শীর্ষ দল হিসেবে শেষ চারে ওঠা স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

কলম্বিয়ার বুকারামাঙ্গায় এস্তাদিও আলফনসো লোপেজে (মঙ্গলবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

এ ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। আসরের প্রথম পর্বে গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল আলবিসেলেস্তে মেয়েরা।

এর আগে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ শিরোপা একবারই ছুঁয়ে দেখতে পেরেছিল আকাশি-সাদারা। ২০০৬ সালে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা।

এবারও শিরোপার তাদের পথের কাঁটা হতে পারে সেই ব্রাজিল। ২৭ জুলাই অপর সেমিফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

ভোরে সেমির লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

Update Time : 07:16:29 am, Tuesday, 26 July 2022