5:40 am, Friday, 22 May 2026

মক্কায় দৈনিক ১০ হাজার রোজাদারকে বিনামূল্যে ইফতার বিতরণ

ডেস্ক রিপোর্ট :: সৌদি আরবে পবিত্র মক্কা নগরীতে দৈনিক প্রায় ১০ হাজার মানুষকে ইফতার খাইয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন।

পবিত্র নগরীতে বসবাস করা শিক্ষার্থী, বিদেশি কর্মী এবং অভাবগ্রস্তদের মধ্যে এ খাবার সরবরাহ করা হচ্ছে।

সংস্থাটির পরিচালক আহমেদ আল-মাতরাফি জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বাসিন্দারা মক্কা নগরীর ২৫টি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ইফতার ও রান্না করা গরম খাবার।

মূলত পরিবার-পরিজনকে ছেড়ে যেসব মানুষ পবিত্র মক্কায় একা বসবাস করেন, তাদের সেবা দিতেই এ উদ্যোগ বলে জানান সংস্থাটির পরিচালক।

এ জন্য তাদের ৪৭টি গাড়ি প্রতিদিন এ সেবায় নিয়োজিত। এসব গাড়িতে আছে খাবার গরম করার ওভেন এবং পানি ও জুস ঠাণ্ডা রাখার জন্য ফ্রিজ।

প্রতিদিন ইফতারির আগে এসব গাড়িতে করে স্বেচ্ছসেবীরা বাড়ি বাড়ি গিয়ে পানি, জুস, খেজুর ও সৌদি আরবের ঐতিহ্যবাহী রান্না করা খাবার দিয়ে আসছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মক্কায় দৈনিক ১০ হাজার রোজাদারকে বিনামূল্যে ইফতার বিতরণ

Update Time : 07:23:48 am, Thursday, 29 April 2021