ডেস্ক রিপোর্ট : নড়াইলের রাস্তায় মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা ঘটান। এ ঘটনায় মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হলেও অল্পতে রক্ষা পান গায়ক নোবেল। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে তার মাতালামি দেখে ভিডিও ধারন করেন।
ঘটনার পরদিন শুক্রবার (১৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মাঈনুল আহসান নোবেল মদ্যপ অবস্থা অসংলগ্ন কথাবার্তা বলছেন, স্থানীয়রা তাকে তাচ্ছিল্য করছেন। তারাই আবার সেবা শুশ্রষা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তার বন্ধুদের সাথে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেন।

নিজস্ব প্রতিবেদক 




























