শ্রীমঙ্গল প্রতিনিধি: দেশব্যাপী অস্থিতিশীলতা ও মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শ্রীমঙ্গলে আলোর মিছিল, আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল যুব ইউনিয়নের আয়োজনে চৌমুহনী চত্বর থেকে মোমবাতি প্রজ্বালন ও আলোর মিছিল বের হয়ে শহরের পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করা হয়।
যুব ইউনিয়ন শ্রীমঙ্গলের সভাপতি বিকাশ দাশ বাপ্পন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পার্থ দেবের সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদীচী মৌলভীবাজার জেলা সভাপতি জহরলাল দত্ত, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রামেন্দ্র দাস, সিপিবির সাবেক সভাপতি মোসাদ্দেক মেলা, উদীচী উত্তরসূর শাখার সাধারণ সম্পাদক ঝিনুকেশ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও শ্রীমঙ্গলের বিশিষ্টজনেরা।
আয়োজনে সংহতি প্রকাশ করে অংশ নেয় সিপিবি শ্রীমঙ্গল শাখা, উদীচী উত্তরসূর শাখা, নবীন খেলাঘর, এবং শ্রীমঙ্গলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
4:18 am, Sunday, 20 September 2026
News Title :
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রীমঙ্গলে যুব ইউনিয়নের আলোর মিছিল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:21:23 pm, Monday, 28 July 2025
- 137 Time View
Tag :
Popular Post




























