কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলায় মাজারের একটি বটগাছ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন বালিগাঁও গ্রামে অবস্থিত গরম শাহর মাজারের একটি বটগাছের ডালে অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলতে দেখে স্থানীয়রা।পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক বিজয় কৃষ্ণ দেবনাথের নেতৃত্বে পুি শের একটি দল রাত ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বট গাছের ডাল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি নীচে নামালে অজাত ব্যক্তির পকেট থেকে আইডি কার্ড ,তার ববহূত মোবাইল ফোন,টাকা পাওয়া যায়। আইডি কার্ডের মাধ্যমের সনাক্ত করা হয় মৃত ব্যক্তির পরিচয়। নিহত ব্যক্তি সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিন রাইক ধারা গ্রামের মদরিছ মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৫)। আত্মহত্যাটি ঘিরে এলাকায় রহস্য দেখা দিয়েছে। পুলিশের তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটন হতে পারে।
কমলগঞ্জ থানার ওসি (তদস্ত) আব্দুর রাজ্জাক বলেন, সে এখানে কিভাবে এলো ,আর কিভাবেই গাছের ডালে ঝুঁলে মারা গেলো, তা তার ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্টের মাধ্যমে তদন্ত করে রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আতœহত্যা।
7:10 am, Tuesday, 4 August 2026
News Title :
মাজারের বটগাছ থেকে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:40:24 am, Friday, 11 November 2022
- 377 Time View
Tag :
Popular Post





























