3:02 pm, Friday, 6 November 2026

১০ জনের চীনের বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ হাইতির

অনলাইন ডেস্ক: মেয়েদের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটেই দলের এক সদস্যকে হারায় চীন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ঝাং রুই। পরে ১০ জনের দল নিয়ে লড়াই করে হাইতিকে হারিয়েছে তারা। দিনের অন্য ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

অ্যাডিলেডে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে চীন। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ওয়াং শুয়াং। চীনের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল হাইতির। আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও হেরেছিল তারা। অন্যদিকে কাগজে-কলমে এখনও দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল চীন।সিডনিতে দিনের আরেক ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারায় ইংল্যান্ড। ইংলিশদের হয়ে একমাত্র গোলটি করেছেন লাউরেন জেমস। দুই জয়ে গ্রুপ ‘ডি’ থেকে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তারা। অন্যদিকে চীনের সমান ৩ পয়েন্ট নিয়ে এখনও টিকে রইলো ডেনমার্ক। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বে চীন। একইদিন হাইতির বিপক্ষে লড়বে ডেনমার্ক।

হিন্দমার্শ স্টেডিয়ামে হাইতির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চীন। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও সফল হতে পারেননি তারা। ২৯তম মিনিটে শের্লি জেউডিকে বেপরোয়া ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখতে হয় ঝাং রুইকে। এক সদস্যকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় এশিয়ার দেশটি। অন্যদিকে হাইতি চীনের জালে বল পাঠাতেও সক্ষম হয়। তবে অফসাইডের কবলে পড়ে বাতিল হয়ে যায় তা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পরও চীনের তুলনায় এগিয়ে থাকে হাইতি। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। যদিও তাতে সফলতা মেলেনি। ৭৪ মিনিটে পেনাল্টি পায় চীন। পেনাল্টি থেকে গোল আদায় করেন ওয়াং। পরে ১-০ ব্যবধানে শেষ হয় ম্যাচ। দিনের আরেক ম্যাচে ডেনমার্ককে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। শুরু থেকেই আক্রমণে যায় ইংলিশ বাহিনী। ষষ্ঠ মিনিটে মেলে সফলতাও। লাউরেন জেমসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। পরে ম্যাচজুড়ে বল দখলে ইংলিশদের আধিপত্য থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। কয়েকবার সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পারেনি ডেনমার্ক। জয় নিশ্চিত করেই পরে মাঠ ছাড়ে ইংলিশরা।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

১০ জনের চীনের বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ হাইতির

Update Time : 06:47:39 pm, Friday, 28 July 2023