9:09 am, Tuesday, 7 July 2026

মাঝ আকাশেই সিঙ্গাপুরগামী বিমানে ঝাঁকুনি, নিহত ১

ডেস্ক রিপোর্ট ::মাঝ আকাশেই ভয়ানক ঝাঁকুনির মুখে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান। বিমানটি ব্যাংককে জরুরি অবতরণ করেছে এবং এ ঘটনায় একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ মে) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ইআর ব্যাংককের দিকে ঘুরিয়ে স্থানীয় সময় ৩টা ৪৫মিনিটে (জিএমটি ৮.০০) সেখানে অবতরণ করে।

এয়ারলাইন্সটি এক বিবৃতিতে জানিয়েছে, এসকিউ৩২১ ফ্লাইটে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল।

এতে বলা হয়েছে, ‘সিঙ্গাপুর এয়ারলাইন্স মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, যাত্রীদের চিকিৎসা সহায়তা প্রদানে থাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কাজ করা হচ্ছে এবং প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা প্রদানে একটি দলকে ব্যাংককে পাঠানো হচ্ছে।

থাই কর্তৃপক্ষ সুবর্ণভূমি বিমানবন্দরে অ্যাম্বুলেন্স এবং জরুরি দল পাঠিয়েছে।

ফ্লাইটে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

মাঝ আকাশেই সিঙ্গাপুরগামী বিমানে ঝাঁকুনি, নিহত ১

Update Time : 11:41:39 am, Tuesday, 21 May 2024