1:59 pm, Friday, 17 April 2026

মামলার মেরিট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলার মেরিট অনুযায়ী চার্জশিট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলা হচ্ছে। এ আক্রমণ ছিল তাদের (আন্দোলনকারী) সুপরিকল্পিত। মামলা কখন হবে, কোথায় হবে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাবে না। প্রতি ঘণ্টায়ই মামলা হচ্ছে।

তিনি বলেন, আমরা চার্জশিট পাওয়ার পর মামলার মেরিট অনুযায়ী ব্যবস্থা নেব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অপরাধীদের একে একে চিহ্নিত করব। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই কারফিউ দিয়েছি। এই জঙ্গি উত্থান ও সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছি। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি।

আসাদুজ্জামান খান বলেন, ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল। আমাদের পুলিশ, বিজিবি, আনসারসহ সব বাহিনী ধৈর্যের সঙ্গে এ আন্দোলন মোকাবিলা করেছে। এ আন্দোলনে আমরা বর্বরতা দেখেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কারা পেছন থেকে মদদ দিয়েছে আপনারা সেটা জানেন। এটা সেই স্বাধীনতাবিরোধী শক্তি। বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য যারা ইন্ধন দিয়েছে তারা ছাত্রদের বাদ দিয়ে নিজেরাই সামনে নেমে এসেছিল।

আন্দোলনকারীদের সব কটি দাবি মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, আমরা দেখেছি পুলিশকে টার্গেট করে তারা হামলা চালিয়েছে। পুলিশ সদস্যকে মেরে ফাঁসি দিয়ে গাছে টানিয়ে রেখেছে। এ চিত্র আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন বাংলা ভাই যে জঙ্গিবাদের উত্থান করেছিল, এই জামায়াত-বিএনপিও একই কাজ করেছে।

ডেস্ক রিপোর্ট :: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর থেকেই নতুন অধিনায়কের খোঁজে ছিলো লঙ্কানরা। অবশেষে আসালঙ্কার কাঁধে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব তুলে দিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ভারতের বিপক্ষে ২৭ জুলাই শুরু হতে যাওয়া এই সিরিজে ২৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারের নেতৃত্বে খেলবে শ্রীলঙ্কা। তবে ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে কিনা, সে ব্যাপারে লঙ্কান বোর্ড কিছু বলেনি। ভারত সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধণাঞ্জয়া ডি সিলভার।

দলে ফিরেছেন দিনেশ চান্ডিমাল ও কুশল পেরেরা। লঙ্কান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে দলে ডাক পেয়েছেন দুই ফার্নান্দো আভিস্কা ও বিনুরা।

৩ ম্যাচ টি২০ সিরিজটি শুরু হবে আগামী শনিবার পাল্লেকেলেতে। এর পর ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ২ আগস্ট কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড : চরিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্দো।

Tag :
About Author Information

Sirajul Islam

মামলার মেরিট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 10:09:03 am, Wednesday, 24 July 2024