ডেস্ক রিপোর্ট : মারা গেলেন ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাপোক্যালিপস নাউ’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলা মার্কিন অভিনেতা ফ্রেডেরিক ফরেস্ট। শুক্রবার (২৩) সান্তা মনিকাতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে ৮৬ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন জিঞ্জার জ্যাকসন। এছাড়া তার অভিনীত টেলিভিশন ড্রামা ‘দ্য রোজ’র সহ-অভিনেতা বেট মিডলার সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করেছেন।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকসন ফ্রেডেরিকের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন মিডলার। তিনি লিখেছেন, প্রিয় ফ্রেডেরিক মারা গেছেন।
১৯৩৬ সালের ২৩ ডিসেম্বর ট্রেক্সাসের ওয়াক্সহাচিতে জন্মগ্রহণ করেন ফ্রেডেরিক। ট্রেক্সাস খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এবং পরে বিশ্ববিদ্যালয়টি থেকে বিশিষ্ট সাবেক শিক্ষার্থীর পুরস্কার পান তিনি। এরপর স্যানফোর্ড মেইসনারের অধীনে কাজ করেন ফ্রেডেরিক।
অফ-ব্রডওয়ে শো ‘ভিয়েট রক’-এ একটি চরিত্রে মঞ্চে অভিনয় করেন ফ্রেডেরিক। সেখানে সাড়া ফেলার পর হলিউডে অভিষেক হয় তার। হলিউডে ‘হুয়েন দ্য লিজেন্ডস ডাই’-এর মাধ্যমে পর্দায় প্রতিশ্রুতিশীল নবাগতের জন্য ১৯৭৩ সালে গোল্ডেন গ্লোব মনোনয়ন পান তিনি।
ব্যক্তিজীবনে এ অভিনেতা দুইবার বিয়ে করেছিলেন। দ্বিতীয়বার মারিলু হেনারকে বিয়ে করেন। ১৯৮০ সালে বিয়ে করলেও ১৯৮২ সালে বিচ্ছেদ হয় তাদের।

নিজস্ব প্রতিবেদক 


























