10:26 pm, Thursday, 21 May 2026

আইবুড়োভাত খেতে গিয়ে ট্রোল হলেন দর্শণা

অনলাইন ডেস্ক:  কয়েকদিন আগেই সৌরভ দাস ও দর্শণা বণিক তাদের বিয়ের ঘোষণা করতেই রীতিমত চমকেছেন নেটিজেনদের একাংশ। সৌরভ ও দর্শণা কোনোদিনই তাদের ব্যক্তিগত জীবনকে স্পটলাইটে আনেননি। ফলে তাদের মধ্যে প্রেমের সূত্রপাত কবে হয়েছিল তাও আদৌ জানেন না তাদের অনুরাগীদের একাংশ। ফলে তাদের বিয়ের ঘোষণা সকলের কাছেই ছিল চমকপ্রদ। উপরন্তু দর্শণা ও সৌরভের বিয়ের সিদ্ধান্তের কথা ভাইরাল হয়েছিল গত সোমবার। ওই দিন তথাকথিত টলিউড তারকা ও তার সাবেক বন্ধুপত্নীর বিয়ে মার্কা পাবলিসিটি স্টান্টের কারণে সোশ্যাল মিডিয়ার ট্রোল প্রায় সকলকেই ক্লান্ত করে দিয়েছিল। এর মধ্যে সৌরভ ও দর্শণার আসন্ন বিয়ের সুখবর সকলের কাছেই ছিল এক ঝলক সতেজ বাতাস। কিন্তু এর মধ্যেই আইবুড়ো ভাত খেতে গিয়ে ট্রোল হলেন দর্শণা।

সম্প্রতি দর্শণার আইবুড়োভাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর জন্য সারপ্রাইজ আইবুড়ো ভাতের আয়োজন করেছেন তার বন্ধুরা। নিজের হাতে রান্না করে, সাজিয়ে দর্শণাকে পরিবেশন করেছেন তারা। মেনুতে ছিল পাঁচ রকম ভাজা, ভাত, পোলাও, ফিশ ফ্রাই, পমফ্রেট সহ কয়েক রকমের মাছের পদ, মাংস, মিষ্টি ও আরও অনেক কিছু। মেঝেতে লাল রঙের কার্পেটের উপর সাজিয়ে দেওয়া হয়েছিল খাবারের প্লেট। দর্শণার পরনে ছিল লাল রঙের বেনারসি। শাড়ি জুড়ে ছিল সোনালি রঙের কারুকার্য। এর সাথে দর্শণা টিম আপ করেছিলেন লাল রঙের স্লিভলেস ব্লাউজ। এইখানেই খটকা লেগেছে নেটিজেনদের একাংশের।

অনেকেই তাকে ট্রোল করে লিখেছেন, দর্শণা যদি আইবুড়োভাতের আয়োজন প্রসঙ্গে না জানতেন, তাহলে তিনি বেনারসি শাড়ি পরে সেজেগুজে এলেন কি করে! অপরদিকে সৌরভকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার ট্রোল হওয়ার ফলে ভেঙেছে দর্শণার ধৈর্য্যের বাঁধ। তিনি অবশেষে ট্রোলারদের উত্তর দিয়েছেন। আইবুড়োভাত প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আইবুড়োভাতের আয়োজন সম্পর্কে জানলেও মেনু ছিল দর্শণার কাছে সারপ্রাইজ।

আগামী ১৫ই ডিসেম্বর কলকাতার একটি ফাইভ স্টার হোটেলে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সৌরভ ও দর্শণা। কোনো পাবলিসিটি স্টান্ট নয়, এটা কিন্তু আইনত ও আনুষ্ঠানিক রীতি মেনেই বিয়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

আইবুড়োভাত খেতে গিয়ে ট্রোল হলেন দর্শণা

Update Time : 09:51:11 am, Sunday, 3 December 2023