1:53 am, Friday, 28 August 2026

মাশরাফির সিলেটের হয়ে বিপিএল মাতাবেন হ্যারিস

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর পর্দা উঠবে ২০২৩ সালের শুরুতেই। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিকে সামনে রেখে দল গঠনে শক্ত ভাবেই মাঠে নেমেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে দেশি-বিদেশি অনেক ক্রিকেটারকেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সবশেষ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের মোহাম্মদ হ্যারিসকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। আসন্ন বিপিএলে মাশরাফি বিন মর্তুজার সিলেটের হয়ে মাঠ মাতাবেন ডানহাতি এ ব্যাটার।

শুক্রবার (১১ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সেখানে তারা লিখেছে, ‘সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে মাঠ মাতাবেন এই তরুণ।’

এর আগে সিলেট স্ট্রাইকার্স পাকিস্তান দলের তারকা পেসার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে। এছাড়া দলে অন্তর্ভূক্ত করা হয়েছে শ্রীলঙ্কার থিসারা পেরেরাকেও। দলটির আইকন খেলোয়াড় হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে আগেই দলে যুক্ত করেছে সিলেট।

Tag :
About Author Information

Sirajul Islam

মাশরাফির সিলেটের হয়ে বিপিএল মাতাবেন হ্যারিস

Update Time : 07:05:49 am, Saturday, 12 November 2022