12:50 pm, Tuesday, 19 May 2026

গর্ভধারণ না করেই যে উপায়ে মা হলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:  মার্কিন পপ তারকা নিক জোনাসকে ভালোবেসে ২০১৮ সালের একেবারে শেষ দিকে বিয়ে করেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ২০২২ সালে গর্ভ ভাড়া করে হন কন্যাসন্তানের মা। মেয়ের নাম রাখেন মালতি মেরি চোপড়া জোনাস।

সম্প্রতি মেয়েকে নিয়ে মুম্বাইতে এসেছিলেন প্রিয়াঙ্কা। স্বামীর সঙ্গে মিলন ছাড়া সারোগেসির মাধ্যমে মা হলেও প্রিয়াঙ্কাকেও কিন্তু কম কষ্ট করতে হয়নি। সম্প্রতি সে বিষয়ই খোলসা করেছেন নায়িকা। আন র‌্যাপড পডকাস্ট নামে অনুষ্ঠানে এবিষয়ে মুখ খুলেছেন দেশি গার্ল।

প্রিয়াঙ্কা বলেন, ‘যখন আমার বয়স ৩০, সে সময়ই আমি ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় কোয়ান্টিকোর শুটিং করছিলাম। এটা ভীষণই কষ্টকর একটা পদ্ধতি, এক মাসের বেশি সময় ধরে ইনজেকশন নিতে হয়েছে। যে কারণে হরমোনের উত্থান-পতন হয়েছে। পাগল পাগল লাগতো। ওজন বেড়ে যায়। তার সঙ্গে এটা ব্যয়বহুলও বটে। যে জন্য সঞ্চয় প্রয়োজন। বিষয়টা মোটেও সহজ নয়, তার উপর আমি যখন কর্মজীবী মহিলা।’ নায়িকা বলেন, ‘বিশেষ করে যারা সিঙ্গেল মহিলা, বাচ্চা নেবেন কি না নিশ্চিত নন, তাদের জন্য এই প্রক্রিয়াটা ঠিক আছে। আমি বুঝেছিলাম ৩০ বছর বয়সের পর মা হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। চেয়েছিলাম, আমি চলে যাওয়ার পরও যেন আমার কোনো অংশ পৃথিবীতে থাকে।’

প্রিয়াঙ্কা জানান, ‘এ বিষয়ে আমি মায়ের পরামর্শ নিয়েছিলাম। কারণ উনি একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ। উনিই আমাকে ডিম্বাণু সংরক্ষণের কথা বলেন, কারণ তখন ভেবেছিলাম, যখন আমি বিয়ে করব, যাকেই বিয়ে করব, সন্তানের মা হতে পারব কি না নিশ্চিত নই। তাই এই সিদ্ধান্ত নেই। আমি সন্তান চেয়েছিলাম, সৃষ্টিকর্তা আমার শরীরে সেই ক্ষমতা দিয়েছেন। অভিনেত্রীর কথায়, তিনি উচ্চাকাঙ্ক্ষী, আবার বাচ্চাও ভালোবাসেন। যে সময় তিনি একথা ভেবেছেন, তখনও বিয়ে করার মতো কাউকে খুঁজে পাননি। এরপর ২০১৮ সালে খুঁজে পান নিজের থেকে ছোট ২৫ বছর বয়সি নিক জোনাসকে। তাকেই বিয়ে করেন ৩৫ বছরের প্রিয়াঙ্কা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

গর্ভধারণ না করেই যে উপায়ে মা হলেন প্রিয়াঙ্কা

Update Time : 03:08:35 pm, Tuesday, 2 May 2023