4:59 am, Saturday, 16 May 2026

মায়ামির জয়ের দিনে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

ডেস্ক রিপোর্ট : চোট কাটিয়ে টরন্টোর বিপক্ষে মাঠে নেমেছিলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। তবে সেই ফেরাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি তারকা এই ফুটবলারের। টরন্টোর বিপক্ষে আবারও চোটে পড়ে মাঠ ছেড়েছেন তিনি। প্রথমার্ধের ৩৭তম মিনিটে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন অধিনায়ক। মেসির চোটের দিনে বড় জয়ের দেখা পেয়েছে মায়ামি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রবার্তো টেইলরের জোড়া গোলে টরন্টোকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি।

টরন্টোর বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামে মায়ামি। ম্যাচের ২৩তম মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তারকা এই ফুটবলারের সেই শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরই চোটের কারণে মাঠ ছাড়েন তিনি। মেসির মতো চোটের কারণে মাঠ ছাড়তে হয় আলবাকেও।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে প্রথম গোলের দেখা পায় মায়ামি। ফাকুন্দো ফ্যারিয়াসের গোলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ক্লাবটি। বিরতির পর দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়েছে মায়ামি। ৫৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন টেইলর।

৭০তম মিনিটে টেইলরের বাড়ানো বল থেকেই গোল করে মায়ামিকে ৩-০ গোলে এগিয়ে নেন ক্রামসি। ৮৬ মিনিটে জোরালো শটে বল আবারও জালে জড়িয়ে ম্যাচসেরা হন টেইলর।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মায়ামির জয়ের দিনে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

Update Time : 07:49:08 am, Thursday, 21 September 2023