9:05 am, Wednesday, 11 November 2026

মুস্তাফিজের বোলিংয়ে খুশি স্পিন কোচ রঙ্গনা হেরাথ

ক্রীড়া ডেস্ক : চলমান ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজে বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মুস্তাফিজ। দুই ওয়ানডে ম্যাচেই প্রতিপক্ষের ব্যাটারদের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারেননি তিনি। সিরিজের প্রথম দুই ম্যাচেই উইকেটশূন্য থাকার পাশাপাশি খরুচেও ছিলেন এ বাঁহাতি পেসার। মুস্তাফিজের এমন নিষ্প্রভ পারফরম্যান্সেও খুশি টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

রোববার (৫ মার্চ) তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হেরাথ কথা বলেন মুস্তাফিজের পারফরম্যান্স নিয়েও। সাবেক শ্রীলঙ্কান স্পিনারের মতে, উন্নতির জায়গা থাকলেও বাঁহাতি এই পেসারের পারফরম্যান্সে খুশি তিনি।

টাইগারদের স্পিন কোচ বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। সে শুরুতে বোলিং করছে, ইনিংসের মধ্যে করছে এবং শেষেও করছে। ফলে একই সঙ্গে কম রান দেবে এবং অনেক উইকেট নেবে, এমন আশা করা কঠিন। সে মূলত বোলার হিসেবে দলের কঠিনতম কাজটি করছে। এগুলোও বিবেচনায় আনতে হবে।’

মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে হেরাথ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মুস্তাফিজের পারফরম্যান্সে খুশি। অবশ্যই অলরাউন্ডার, ব্যাটসম্যান বা বোলার হিসেবে উন্নতির সুযোগ রয়েছে। সেগুলো নিয়ে কাজ করতে হবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

মুস্তাফিজের বোলিংয়ে খুশি স্পিন কোচ রঙ্গনা হেরাথ

Update Time : 07:38:02 am, Monday, 6 March 2023