ডেস্ক রিপোর্ট : প্রতি মঙ্গলবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে আজ মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালুর পর আজ প্রথম সাপ্তাহিক ছুটিতে মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে না। এ দিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার মেট্রোরেলের ডে-অফ (সাপ্তাহিক ছুটি)। তবে পরবর্তীতে মেট্রোরেলের এই ডে-অফ থাকবে না। এছাড়া চলাচলের সময়ও বাড়ানো হবে।
5:46 am, Thursday, 27 August 2026
News Title :
মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:16:37 am, Tuesday, 3 January 2023
- 398 Time View
Tag :
Popular Post
























