6:15 am, Friday, 22 May 2026

মৌলভীবাজারে গনধর্ষণ ও হত্যায় ঘটনায় অভিযুক্ত ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

স্টাফ রিপোর্টার ::মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক নারীকে গনধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুর দেড়টায় মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সোলায়মান আসামি আবারক মিয়া ও জয়নাল মিয়াকে মৃত্যুদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদানের রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে গরু বিক্রির নগদ ৭০ হাজার নিয়ে ভিকটিম সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পৈলনপুর এলাকার মৃত ফরাসত মিয়া মেয়ে রাশেদা বেগম ধান ক্রয়ের জন্য বাড়ি থেকে বেড় হন। ভিকটিমের সাথে ওইদিন রাত ৮টা পর্যন্ত মুঠোফোনে পরিবারের সদস্যের কথা হলে জানান, পূর্ব পরিচিত পার্শবর্তী রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ছিক্কা গ্রামে আবারক মিয়ার বাড়ীতে আছেন। এর কিছুক্ষণ পর থেকে মুঠোফোন বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেন পরিবারে সদস্যরা। পরে রাজনগর পুলিশ ২ জুন বিকেল ৩টায় আবারক মিয়ার বাড়ির পাশে একটি খাল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নিহত রাশেদা বেগমের স্বামী গিয়াস উদ্দিন ও বড় ভাই আব্দুল খালিদ সহ অন্যান্যরা লাশ সনাক্ত করেন। এ বিষয়ে বড় ভাই আব্দুল খালিদ ২ জুন রাতে রাজনগর থানায় গনধর্ষণ, হত্যা লাশ গুমের অভিযোগ এনে ২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানী শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সোলায়মান ২ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্পেশাল পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন সানোয়ার হোসেন এবং বিল্লাল হোসেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মৌলভীবাজারে গনধর্ষণ ও হত্যায় ঘটনায় অভিযুক্ত ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

Update Time : 12:31:21 pm, Wednesday, 15 May 2024