4:01 am, Wednesday, 15 July 2026

মৌলভীবাজারে মধ‍্য রাত থেকে বৃষ্টি, বন‍্যার আশংকা কম

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে বৃহস্পতিবার মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। তবে মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে চলা মনু ও ধলাই নদীর পানি এখনো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও নদী ভাঙনের খবর পাওয়া যায়নি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মৌলভীবাজারের উজানে ভারতের ত্রিপুরায় কয়েকদিন বৃষ্টি হবেনা। ফলে বন‍্যার আশংকা কম।

এদিকে ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়ায় মৌলভীবাজার শহরের বিভিন্ন বাসাবাড়িতে বৃষ্টির পানি উপচে উঠছে। এছাড়া শহরের বিভিন্ন সড়কেও এক ফুটের উপরে পানি জমে রয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, এটি বর্ষার বৃষ্টি। উজানে ভারতের ত্রিপুরায় বৃষ্টি হচ্ছেনা। ফলে মৌলভীবাজারে বন্যার আশংকা কম। তবে মৌলভীবাজার জেলার আওতাধীন মনু ও ধলাই নদীর ক্ষতিগ্রস্থ বাঁধগুলো মেরামতের কাজ চলছে। এখনো এই দুই নদীর পানি বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিনি জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

মৌলভীবাজারে মধ‍্য রাত থেকে বৃষ্টি, বন‍্যার আশংকা কম

Update Time : 07:39:46 am, Friday, 17 June 2022