7:03 am, Friday, 6 November 2026

মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক বৈঠকে জনসম্মুখে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ইশতিয়াক আহমেদ।

সভায় সংগঠনের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে সিরাজুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসান এবং সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকারের নাম ঘোষণা করা হয়। এছাড়া বদরুল হাসান জুসেফ, মিজানুর রহমান মিজান, ইশতিয়াক আহমেদ ও আব্দুল হান্নানকে সদস্য রাখা হয়েছে।

বৈঠকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে শিক্ষা, স্বাস্থ্য, প্রগতি, উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ১ জুলাই মরহুম কবি ও সাহিত্যিক শেখ নুরুল ইকবাল-এর স্মরণে একটি স্মৃতিচারণ সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরা হবে। স্মরণসভাটি মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী হলরুমে অনুষ্ঠিত হবে।

সংগঠনের উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ মৌলভীবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

Update Time : 09:17:55 am, Saturday, 27 June 2026