সালেহ আহমদ :মৌলভীবাজারে রিসার্চ ইনেসিয়েটিভ বাংলাদেশ রিইব এর উদ্যোগে গণসচেতনতামূলক তথ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মে) সকাল ১০টায় মৌলভীবাজার সদর উপজেলা প্রাঙ্গণে ন্যাশনাল ইনডোওয়েমিন্ট ফর ডেমোক্রেসি আয়োজিত গণসচেতনতামূলক তথ্য র্যালী ও পথসভার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।
রিইব মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ সামসুজ্জ্বামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক গবেষক এডভোকেট ড. মোহাম্মদ আবু তাহের।
প্রধান আলোচক ছিলেন রিসার্চ ইনেসিয়েটিভ বাংলাদেশ রিইব এর এসোসিয়েট কো-অর্ডিনেটর শাহিনুল ইসলাম আবিদ।
রিইব মৌলভীবাজার জেলা সমন্বয়কারী জহর লাল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন এর সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক), দৈনিক ডেসটিনি পত্রিকা মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর (রূপক), কবি সজল আকাশ, রাজনগর উপজেলার টেংরা ইউপি সদস্য রাম দুলালী, সদর উপজেলার আমতৈল ইউপি সদস্য মুকিত মিয়া, সাবেক সদস্য মোসাম্মাৎ হাজেরা বেগম।
বক্তারা মানুষের তথ্য অধিকার জানার নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পরে ঝড়বৃষ্টি ও প্রতিকুল আবহাওয়ার কারণে বিভিন্ন ফ্যাস্টুন, ব্যানার এবং পোস্টার সজ্জিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে নানান স্লোগান ও মাইকিংয়ের মাধ্যমে একটি গণসচেতনতামূলক তথ্য র্যালী শহরের চৌমুহনীস্থ শমশেরনগর সড়কে গিয়ে পথসভায় মিলিত হয়। ঝড়বৃষ্টি ও প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তথ্য র্যালী ও পথসভায় অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক 























