4:22 pm, Friday, 30 October 2026

মৌলভীবাজারে সুষ্ঠু ভোট উপহার দিয়ে সেনাবাহিনী ঘরে ফিরবে

মৌলভীবাজার প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার লক্ষ্যে সেনাবাহিনী প্রেস ব্রিফিং করেছে।
গতকাল বুধবার ১১ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক মৌলভীবাজারে দায়িত্বে¡ নিয়োজিত ইউনিটের সকল সদস্যদের পেশাগত ভাবে দায়িত্ব¡ পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি আগামীকালের নির্বাচনে সবাইকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে উৎসব মুখর পরিবেশে প্রত্যেকের জন্য মূল্যবান ভোট প্রদানের পরিবেশ বজায় রাখার জন্য কর্ম পরিকল্পনা অনুযায়ী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার উৎসাহ প্রদান করেন।
তিনি আরো বলেন, মৌলভীবাজার জেলার আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ ও র‌্যাব), প্যারা মিলিটারি ফোর্স (বিজিবি ও আনসার) এবং সামরিক বাহিনীর সমন্বিত কর্ম পরিকল্পনা অত্যন্ত সুপরিকল্পিত।
তিনি আশা ব্যক্ত করেন, আগামীকাল মৌলভীবাজারে সকল ভোটার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং সুষ্ঠু ভোট মৌলভীবাজারে উপহার দিয়ে সেনাবাহিনী ঘরে ফিরবে।
এছাড়াও সুষ্ঠু ভোট কার্যক্রমে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে জনস্বার্থে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রবাসীকমিউনিটি নেতা শেখসাইফুলসিদ্দিকীরবিএনপিতেযোগদান

মৌলভীবাজারে সুষ্ঠু ভোট উপহার দিয়ে সেনাবাহিনী ঘরে ফিরবে

Update Time : 10:51:12 am, Wednesday, 11 February 2026