4:40 am, Saturday, 2 May 2026

মৌলভীবাজারে ২৪ বোতল নিষিদ্ধ ভদকাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে ২৪ বোতল নিষিদ্ধ ভদকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থানার রাজঘাট ইউনিয়নের বার্নিশবাড়ী সাকিনস্থ জয়শীল এর বসত ঘর থেকে নিষিদ্ধ KNIGHT RIDER (PREMIUM VODKA) মদের বোতলসহ পবন ভূমিজ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পবন ভূমিজ শ্রীমঙ্গল থানার পুটিয়া চা বাগান এলাকার মনিন্দ্র ভূমিজের ছেলে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, নিষিদ্ধ ২৪ বোতল ভদকা সহ পবন ভূমিজ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আরো জানান,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আবারো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি রাশমিকা!

মৌলভীবাজারে ২৪ বোতল নিষিদ্ধ ভদকাসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : 05:05:46 am, Saturday, 29 January 2022