3:28 am, Friday, 6 November 2026

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মঞ্চস্হ হতে যাচ্ছে নাটক ‘রক্তাক্ত বটের আখ্যান’

বিনোদন ডেস্ক : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলায় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার বধ্যভূমিতে ‘বধ্যভূমি ৭১’ নিয়ে জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজারের ব্যবস্থাপনায় মঞ্চস্হ হতে যাচ্ছে নাটক ‘রক্তাক্ত বটের আখ্যান’। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, সংসদ সদস্য, মৌলভীবাজার ৪, উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আপনাদের গণহত্যার পরিবেশ থিয়েটার দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে আপনার পত্রিকা/টেলিভিশনে তার একটি প্রতিবেদন প্রকাশে অনুরোধ রইল যা আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে সহযোগিতা করবে।

আপনাদের সকলের উপস্থিতি আমাদের একান্ত কাম্য। আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক করে তুলবে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মঞ্চস্হ হতে যাচ্ছে নাটক ‘রক্তাক্ত বটের আখ্যান’

Update Time : 10:06:28 am, Saturday, 25 December 2021