10:18 am, Thursday, 14 May 2026

মৌলভীবাজার পুলিশ সুপার মনজুর রহমানের বিদায় সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের মৌলভীবাজার জেলা থেকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারন করেন ও জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্যারের ভূমিকা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নতুন কর্মস্থল ও পরিবারের প্রতি শুভকামনা জানানো হয়। এসময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার স্যারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিদায়ী পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয় তার বক্তব্যে মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য এবং মৌলভীবাজার জেলার সকল সম্মানিত নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ”আমি পুলিশ সুপার হিসেবে এই স্বল্প সময়ে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতার কারণেই আমি এক বছরের বেশি সময় কাজ করতে পেরেছি। আমি প্রত্যাশা করব আমার পর যে পুলিশ সুপারই এই জেলায় আসবেন আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। পুলিশিং বিষয়টাই টিমওয়ার্ক, সবাই মিলে কাজ করলেই একটা ভালো ফলাফল পাওয়া যায়।
বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। সালামি গ্রহণ শেষে তিনি অফিসে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সকল থানা ও ইউনিটের ইনচার্জবৃন্দসহ মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ, সিভিল স্টাফসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মৌলভীবাজার পুলিশ সুপার মনজুর রহমানের বিদায় সংবর্ধনা প্রদান

Update Time : 04:06:05 pm, Wednesday, 4 September 2024