8:23 am, Wednesday, 11 November 2026

যুক্তরাজ্যে একদিনে লক্ষাধিক শনাক্তের রেকর্ড

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে প্রথমবারের মতো করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়েছে। বুধবার সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। মহামারিতে এটিই দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। খবর বিবিসির। সরকারি তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ১২২ জন। এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছিল ১৭ ডিসেম্বর। ওই দিন ৯৩ হাজার ৪৫ জন শনাক্ত হন। মঙ্গলবার পর্যন্ত দেশটির হাসপাতালে ভর্তিআছেন প্রায় ৮ হাজার করোনা রোগী। ২২ নভেম্বরের পর এটিই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এক সপ্তাহ আগে এই সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, বড়দিনের আগে ইংল্যান্ডে কোনও নতুন বিধিনিষেধ জারি করা হবে না। তবে মঙ্গলবার ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বড়দিনের উৎসবে নতুন বিধিনিষেধ জারির বিষয়টি তিনি একেবারে উড়িয়েও দেননি। বুধবার যুক্তরাজ্য সরকার আরও ১৪০ জনের মৃত্যুর কথা জানিয়েছে। মহামারিতে এখন পর্যন্ত যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জনের।

Tag :
About Author Information

Sirajul Islam

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

যুক্তরাজ্যে একদিনে লক্ষাধিক শনাক্তের রেকর্ড

Update Time : 09:54:19 am, Thursday, 23 December 2021